Rajasthan: ৭০ বছরের বৃদ্ধের আপত্তিকর ভিডিয়ো তুলে বিপাকে মহিলা পর্যটক, দায়ের হল এফআইআর
মহিলার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ ঘুরতে গিয়ে বিপাকে মহিলা পর্যটক। বৃদ্ধের আপত্তিকর ভিডিয়ো (Video) স্যুট করার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই মহিলা পর্যটককে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমিরে। স্বামীর সঙ্গে সেখানেই ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই অনুমতি ছাড়া এক বৃদ্ধের আপত্তিকর কিছু ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই মহিলা পর্যটককে গ্রেফতার করে পুলিশ।
বেড়াতে গিয়ে আইনি জটিলতায় জড়ালেন মহিলা পর্যটক
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, স্বামীর সঙ্গে জয়সলমীরের রাস্তায় ভিডিয়ো করছেন ওই মহিলা। রাস্তার পাশে মাঠে কাজ করছিলেন এক ৭০ বছরের বৃদ্ধ। তাঁকে না জানিয়েই তাঁর কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিযুক্ত মহিলা। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশি হস্তক্ষেপের দাবি জানান নেটিজেনদের একাংশ। এরপরই গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই মহিলার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৭০ বছরের বৃদ্ধের আপত্তিকর ভিডিয়ো তুলে বিপাকে মহিলা পর্যটক, দায়ের হল এফআইআর