PM Narendra Modi: দেশ ছেড়ে এখন কোথাও নয়, রাশিয়া সফর বাতিল মোদীর
দেশের নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মোদী।
নয়াদিল্লিঃ রাশিয়ায় (Russia) বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগেই রাশিয়ার উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোর তরফে জানানো হয় তাঁদের আমন্ত্রণের তালিকায় রয়েছেন মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী আমন্ত্রণে সাড়া দেবেন বলেই আশাবাদী ছিল রাশিয়া। তবে বুধবার শোনা যাচ্ছে অন্য খবর। বিজয় দিবসে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন না মোদী। রুশ সরকারের তরফে সেই খবরে শিলমোহর দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোদী শেষবার রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সে বার মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন। রুশ প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন মোদী। পুতিন ভারতে আসার বিষয়ে সম্মতি জানালেও কবে ভারত সফরে আসবেন সে দিনক্ষণ এখনও স্থির হয়নি।
রুশ সফর বাতিল মোদীর, আপাতত দেশেই থাকছেন প্রধানমন্ত্রী
সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। মনে করা হচ্ছে, এই আবহে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন মোদী। দেশের নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মোদী। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল জার্মানির নাৎসি বাহিনী। সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছরই ৯ মে দিনটি ‘বিজয় দিবস’ হিসাবে পালন করে রাশিয়া।
দেশ ছেড়ে কোথাও নয়, রাশিয়া সফর বাতিল করলেন মোদী
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)