PM Narendra Modi: বুধে ফের উচ্চপর্যায়ের বৈঠকে মোদী, আজই পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত?

প্রথম সিসিএস বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার।

PM Narendra Modi (Photo Credit: X@PBSHABD)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে নতুন করে উত্তপ্ত ভারত-পাকিস্তান (India-Pakistan)পরিস্থিতি। এই আবহে দেশের নিরাপত্তা নিয়ে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে নিজবাসভবনে বৈঠকে বসেছিলেন মোদী। ফের বুধবার দু'টি উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বুধবার প্রথম বৈঠক রয়েছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিএস) এর সঙ্গে।

বুধে ব্যস্ত দিল্লি, দফায় দফায় বৈঠকে মোদী

পরবর্তী বৈঠক রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিপিএ) এর সঙ্গে। এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে তা সুনিশ্চিত হতে পারে। এদিনই অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির (সিসিইএ) বৈঠকের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রথম সিসিএস বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জল চুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। বাতিল করা হয়েছে বহু পাকিস্তানি ইউটিউব চ্যানেল। বাতিল করা হয়েছে পাক ভিসা। ভারত থেকে নিজের দেশ পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের।

বুধে ফের উচ্চপর্যায়ের বৈঠকে মোদী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement