PM Modi's Europe Trip Cancelled: ভারত-পাক টানাপড়েনের আবহে দেশ ছেড়ে কোত্থাও নয়, ইউরোপ সফর বাতিল মোদীর
ইউরোপের সঙ্গে সম্পর্ক মজবুত করতে একাধিক বৈঠকের পরিকল্পনা ছিল মোদীর।
নয়াদিল্লিঃ বুধবার মধ্যরাতে পাকিস্তান (Pakistan) ও পাক অধ্যুষিত কাশ্মীরে (POK)হামলা চালিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। প্রত্যাঘাতের প্রতিবাদে ফুঁসছে পাকিস্তান। পাল্টা জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক সেনার। এই উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বাতিল করা হয়েছে মোদীর ত্রিদেশীয় বিদেশ সফর।
আরও পড়ুনঃ ‘আমাদের রকেটগুলি ১.৪ বিলিয়ন মানুষের স্বপ্ন বহন করে’, বিশ্ব সম্মেলনে নরেন্দ্র মোদীর বার্তা
ভারত-পাক উত্তেজনার আবহে বাতিল মোদীর বিদেশ সফর
চলতি মাসে জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশে যাওয়ার কথা ছিল মোদীর। ইউরোপের সঙ্গে সম্পর্ক মজবুত করতে একাধিক বৈঠকের পরিকল্পনা ছিল মোদীর। বিশেষ করে এই সফরে ভারত-ইইউ বাণিজ্য, প্রতিরক্ষার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর। এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথাও শোনা গিয়েছিল। তবে ভারত-পাক উত্তেজনার আবহে সে সব পরিকল্পনা বাতিল। সরকারি সূত্রে খবর, আপাতত দেশেই থাকছেন মোদী। পরে এই সফরে যাবেন কিনা মোদী সে সম্বন্ধে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তানে 'প্রিসেশন স্ট্রাইক' চালিয়েছে ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর।' সূত্রের খবর, বুধবার রাতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন দেশবাসী তখন অভিযান সিঁদুরে নজর রাখেন মোদী।
ভারত-পাক টানাপড়েনের আবহে দেশ ছেড়ে কোত্থাও নয়, ইউরোপ সফর বাতিল মোদীর