PM Narendra Modi: বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী পিছনে ফেললেন মার্কিন প্রেসিডেন্টকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেমে গিয়েছেন ষষ্ঠ স্থানে। ৪৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। দ্য মর্নিং কনসাল্ট পলিটিকাল ইনটেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতার আসনে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।

PM Narendra Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ২১ জানুয়ারি:  বিশ্বের (World) জনপ্রিয় নেতাদের অন্যতম হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ৭১ শতাংশ ভোট পেয়ে জনপ্রিয়তার নিরিখে মোদী পিছনে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাস্টিন ট্রুডোর মতো নেতাদের। মোদীর পরে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল। তৃতীয় স্থানে এরপর রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

মার্কিন প্রেসিডেন্ট (US) জো বাইডেন (Joe Biden) নেমে গিয়েছেন ষষ্ঠ স্থানে। ৪৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। দ্য মর্নিং কনসাল্ট পলিটিকাল ইনটেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতার আসনে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।

আরও পড়ুন:  Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম, ৫.৬ মাত্রার কম্পনে দুলে উঠল উত্তরবঙ্গ

দ্য মর্নিং কনসাল্ট পলিটিকাল ইনটেলিজেন্স বিশ্বের জনপ্রিয় নেতাদের নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালায়। সেখানে একের পর এক নেতাদের নাম উঠে আসতে শুরু করে। মোদী, বাইডেনদের এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেনের নেতারাও রয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement