Operation Sindoor: মধ্যরাতে পাকিস্তানকে 'যোগ্য' জবাব, রাতভর 'অপরেশন সিঁদুর'-এ চোখ মোদীর

ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা ছড়ায়। পহেলগাঁও জঙ্গিহানার যোগ্য জবাব দেবে ভারত, দেশবাসীকে আগেই আশ্বাস দিয়েছিলেন মোদী।

অপরেশন সিঁদুরে চোখ মোদীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) যোগ্য জবাব দেবে ভারত (India)। তবে, কখন, কীভাবে প্রত্যাঘাত তার সিদ্ধান্ত নেবে সেনা, তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যেমন কথা তেমন কাজ। মধ্যরাতে পাকিস্তানে হামলা ভারতীয় সেনার। রাতভর পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই সূত্রের খবর। বুধবার মধ্যরাতেঁ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিত শক্তিশালী ঘাঁটিগুলি মাটির সঙ্গে মিলিয়ে দেয় সেনা। সূত্রের খব্রম রাতভর 'অপরেশন সিঁদুর'-এ নজর রেখেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রতি মুহূর্তে যোগাযোগ রাখেন অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালদের সঙ্গে।

রাতভর জেগে মোদী, বলছে সূত্র

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। নাম ও পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের। এই জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। এই জঙ্গি হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এরপরই ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা ছড়ায়। পহেলগাঁও জঙ্গিহানার যোগ্য জবাব দেবে ভারত, দেশবাসীকে আগেই আশ্বাস দিয়েছিলেন মোদী। সেই মতো শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। এবার নির্ভুল অভিযানের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিল মোদীর ভারত।

মধ্যরাতে 'যোগ্য' জবাব, রাতভর 'অপরেশন সিঁদুর'-এ চোখ মোদীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement