জনসেবায় ২৫ বছর: দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পূজার্চনা মোদীর, শুভেচ্ছায় ভাসছেন প্রধানমন্ত্রী

জনপ্রতিনিধি তথা সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছরের পথচলা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর রাজ্যের দায়িত্ব সামলানোর পর, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

PM Narendra Modi. (Photo Credits:X)

PM Narendra Modi: জনপ্রতিনিধি তথা সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছরের পথচলা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর রাজ্যের দায়িত্ব সামলানোর পর, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আজ, বুধবার জনসেবার এই ঐতিহাসিক কোয়ার্টার সেঞ্চুরি উপলক্ষে রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী শ্রী বিনায়ক মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পূজা, আরতি ও প্রার্থনা সম্পন্ন করেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মন্দিরে প্রার্থনার একাধিক ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পূজা ও আরতি সম্পন্ন করলাম। দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির জন্য বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা জানিয়েছি। বিঘ্নহর্তার কৃপায় সকলের কল্যাণ হোক এবং দেশ যেন নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে চলে।"সরকারের প্রধান হিসেবে ২৫ বছর পূর্তির এই বিশেষ দিনে বিজেপি এবং এনডিএ-র শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁর এই দীর্ঘ যাত্রাকে ‘সুশাসন ও রাষ্ট্রসেবার অনন্য দৃষ্টান্ত’ বলে বর্ণনা করেছেন।

দেখুন বিনায়ক মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী

,রাজনাথ সিং ও অমিত শাহের বার্তা

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স-এ একটি বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, "২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শুরু হওয়া এই যাত্রা আজ জাতীয় সেবা, সুশাসন এবং জনকল্যাণের সমার্থক হয়ে উঠেছে। এই পুরো যাত্রার মূল মন্ত্রই ছিল,'রাষ্ট্র প্রথম, সর্বদাই প্রথম'।"

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "নরেন্দ্র মোদী জির দূরদর্শী নেতৃত্বে আজ ভারত ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল পেমেন্ট, স্টার্টআপ, সেমিকন্ডাক্টর এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতার পটভূমিতে ভারত বিশ্বে শান্তি ও সম্প্রীতির অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই দিনের তাৎপর্য তুলে ধরে লেখেন, "২০০১ সালের এই দিনে তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে তিনি কোনো নির্বাচিত পদে ছিলেন না। বিজেপি-র মতো দলেই সম্ভব যেখানে কোনো রাজনৈতিক পরিবার বা বংশানুক্রমিক পটভূমি ছাড়া একজন সাধারণ কর্মীও নিজের যোগ্যতা ও জনসেবার মাধ্যমে এই পর্যায়ে পৌঁছাতে পারেন।" এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

আজ 'বিকশিত ভারত সংকল্প সভা'য় ভাষণ দেবেন মোদী

আজই সমাপ্তি ঘটছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত ‘সেবা সংকল্প যাত্রা’র, যা গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে শুরু হয়েছিল। এই কর্মসূচির সমাপনী উপলক্ষে রাজধানী দিল্লিতে আয়োজিত বিশাল ‘বিকশিত ভারত সংকল্প সভা – সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মূল লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার যে রূপরেখা তিনি তৈরি করেছেন, আজকের ভাষণ থেকে সেই সংক্রান্ত নতুন দিশা পাবেন দেশবাসী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement