Pitbull Attack Stray Dog: চরম নিষ্ঠুরতা! মালিকের উৎসাহে নিরীহ পথকুকুরের উপর নৃশংস হামলা চালাচ্ছে হিংস্র পিটবুল, ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

পথকুকুরের গলায় কামড় বসিয়ে টেনে হিঁচড়ে এদিক থেকে ওদিক মুখে করে নিয়ে যাচ্ছে সে। যন্ত্রণায় কাতরাচ্ছে সারমেয়টি।

Pitbull Attacka Stray Dog (Photo Credits: X)

পুনে, ৩০ জানুয়ারিঃ পথকুকুরের উপর নৃশংস হামলা হিংস্র পিটবুলের (Pitbull Attack Stray Dog)। পথকুকুরের গলায় কামড় বসিয়ে টেনে হিঁচড়ে এদিক থেকে ওদিক মুখে করে নিয়ে যাচ্ছে সে। যন্ত্রণায় কাতরাচ্ছে সারমেয়টি। আর গোটা ঘটনাটি ঘটছে পিটবুলের মালিকের উৎসাহে।

মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে ছত্রপতি সম্ভাজিনগরে পথকুকুরের উপর পিটবুলের হিংস্র হামলার ক্যামেরাবন্দি দৃশ্য হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মালিকের উৎসাহে পিটবুলের (Pitbull) এমন নৃশংসতা দেখে প্রতিবাদে এগিয়ে আসেন স্থানীয়রা। বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিজের পিটবুলকে আক্রমণ করা থেকে না আটকে উলটে স্থানীয়দের উপর চিৎকার করতে দেখা যায় তাঁকে। তাঁর কুকুকে যেন বাধা দেওয়া না হয় তার জন্যে রীতিমত সকলকে হুমকি দিচ্ছেন তিনি।

গলায় কামড় বসিয়ে টেনে হিঁচড়ে একাকারঃ

আহত কুকুরটির অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। এমন ঘটনার জেরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে থানায়। স্থানীয় বাসিন্দা এবং আওরঙ্গবাদ পেট লাভার্স অ্যাসোসিয়েশন (এপিএলএ) অভিযোগ জমা করেছে। পেটা ইন্ডিয়ার ( PETA India) তরফে স্থানীয় কর্তৃপক্ষকে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে এফআইআর দায়ের করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, পেটা রাজ্যব্যাপী পিটবুল (Pitbull) এবং অনুরূপ প্রজাতির কুকুরের উপর নিষেধাজ্ঞা, প্রজনন ও মালিকানার কঠোর আইন এবং অবৈধ পোষ্য প্রাণীর দোকান বন্ধ এবং কুকুরের লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement