Petrol-Diesel Price Hike: পরপর ৩ দিন দাম বাড়ল জ্বালানির, জেনে নিন কলকাতায় পেট্রল-ডিজেলের নতুন দাম

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বৃহস্পতিবার আবারও দেশে পেট্রল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) বেড়েছে। দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৩০ পয়সা এবং ৩৫ পয়সা প্রতি লিটার বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০৩ টাকা ২৪ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৭৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৮ পয়সা। দেশের বাণিজ্য শহরে এখন লিটার প্রতি পেট্রলের দাম ১০৯ টাকা ২৫ পয়সা। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা।

Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ অক্টোবর: আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বৃহস্পতিবার আবারও দেশে পেট্রল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) বেড়েছে। দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৩০ পয়সা এবং ৩৫ পয়সা প্রতি লিটার বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০৩ টাকা ২৪ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৭৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৮ পয়সা। দেশের বাণিজ্য শহরে এখন লিটার প্রতি পেট্রলের দাম ১০৯ টাকা ২৫ পয়সা। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা।

কলকাতায় পেট্রল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৫ পয়সা। তিলোত্তমায় এক লিটার পেট্রলের দাম হয়েছে ১০৩ টাকা ৯৪ পয়সা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের নতুন দাম ৯৪ টাকা ৮৮ পয়সা। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের নতুন দাম ১০০ টাকা ৭৫ পয়সা, দাম বেড়েছে ২৬ পয়সা। এক লিটার ডিজেলের নতুন দাম ৯৫ টাকা ২৬ পয়সা, লিটার প্রতি দাম বেড়েছে ৩৩ পয়সা। আরও পড়ুন: Earthquake In Pakistan: পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ২০ জনের প্রাণহানি, আহত ২০০

মে-জুলাই মাসে সময় মূল্যবৃদ্ধির কারণে দেশের অর্ধেকেরও বেশি অংশে পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল প্রথমবার। অন্যদিকে, কমপক্ষে তিনটি রাজ্যে লিটার প্রতি ডিজেলের দামও ১০০ টাকা ছাড়িয়েছিল। করোনা আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি এলপিজি গ্যাসেরও দাম বাড়ায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও পরিবহণ মূল্যও। কোথা থেকে এই অর্থের যোগান আসবে তা নিয়ে চিন্তায় আম জনতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement