Karnataka Viral Video: বোর্ড পরীক্ষায় ডাহা ফেল, সন্তানের 'মনোবল' বাড়াতে কেক কেটে উদযাপন বাবা-মায়ের
ওই পড়ুয়ার নাম অভিষেক চোলাছাগুড্ডা। কর্ণাটকের একটি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র সে।
নয়াদিল্লিঃ একটা পরীক্ষায় (Examination) ফেল (Fail) করা মানেই সব সুযোগ হাতছাড়া এমনটা নয়। কিন্তু পরীক্ষায় ফেল করলে সাধারণত বাড়িতে বকাঝকা কিংবা মারধরই খেতে হয় পড়ুয়াদের। কিন্তু এবার সম্পূর্ণ এক ভিন্ন ছবি দেখাল কর্ণাটকের একটি পরিবার। ছেলের অসফলতাকে উদযাপন করে মনের জোর বাড়ালেন বাবা-মা। কেকে কেটে হল উদাযাপন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের ভিডিয়ো।
অসময়ে সন্তানের পাশে দাঁড়িয়ে ভাইরাল বাবা-মা
জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম অভিষেক চোলাছাগুড্ডা। কর্ণাটকের একটি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র সে। চলতি বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিল সে। সম্প্রতি ছিল ফলাফল। বোর্ড পরীক্ষায় ৬০০ মধ্যে অভিষেকের প্রাপ্ত নম্বর ২০০। ৬ টি বিষয়ে ফেল করে সে। তার রেজাল্ট দেখে ঠাট্টা শুরু করে বন্ধুবান্ধবরা। আর এই পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়ালেন বাবা-মা। মারধর, বকাঝকা নয় বরং ছেলের অসাফল্যকে উদযাপন করে তার মনোবল বাড়িয়েছেন তাঁরা। কেকের মধ্যে তার প্রাপ্ত নম্বর লিখে সে কেক তাকে দিয়ে কাটান বাবা মা। অভিষেকের অভিভাবকদের মতে, একবার ফেল করা মানে জীবন শেষ নয়। ফের চেষ্টা করলে সফল হওয়া সম্ভব। অভিষেক বলে, "আমি ফেল করার পরেও যেভাবে পরিবারকে পাশে পেয়েছি আমি তা ভুলব না। আবার পড়াশোনা করব পরীক্ষা দেবো। এরপরের বার আমি সফল হবই।"
বোর্ড পরীক্ষায় ডাহা ফেল, সন্তানের 'মনোবল' বাড়াতে কেক কেটে উদযাপন বাবা-মায়ের