Pakistani Woman: পাবজি থেকে ভারতীয়র প্রেমে পাকিস্তানের মহিলা, নেপাল সীমান্ত দিয়ে চার সন্তানকে নিয়ে নয়ডায় প্রেমিকের কাছে এলেন পাক প্রেমিকা

পাবজি খেলতে গিয়ে দু জনের পরিচয়। পাবজি সূত্রে পরিচয়, তারপর প্রেম। গেম ছেড়ে ভারতীয়র প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন পাকিস্তানের মহিলা।

PUBG: New State (Photo Credits: PUBG: New State)

নয়ডা, ৩ জুলাই: পাবজি খেলতে গিয়ে দু জনের পরিচয়। পাবজি সূত্রে পরিচয়, তারপর প্রেম। গেম ছেড়ে ভারতীয়র প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন পাকিস্তানের মহিলা। প্রেমিকার নাম সীমা, আর প্রেমিকের সচিন। প্রেম এত গভীর হল, যে দেখা করতেই হবে। এদিকে, ভারত আসার পাসপোর্ট কিছুতেই পাচ্ছিলেন না সেই পাক মহিলা। প্রেম কার্যত পাগল হয়ে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে গ্রেটার নয়ডায় ভারতীয় প্রেমিকের বাড়ি হাজির হলেন সেই পাক মহিলা।

সীমানা ছাড়িয়ে আসা সীমার সঙ্গে ছিল তার চার সন্তান। পুলিশের কাছে খবর যায় পাকিস্তানের নাগরিক সীমা নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে এখন নয়ডায় আছে। পুলিশ তার খোঁজ করছে। শুধু প্রেমে সাড়া দিয়েই পাক মহিলা ভারতে এলেন, নাকি চার সন্তানের মা-র নেপাল সীমান্ত দিয়ে নয়ডায় আসার অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন-টোকিওতে বিস্ফোরণ, ঘটনায় আহত ৪

দেখুন টুইট

সচিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সচিন জানিয়েছে, পাবজি খেলতে গিয়েই তার সঙ্গে পাকিস্তানের বাসিন্দা সীমার পরিচয় হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement