Pakistani Spy Arrested: এই সেই পাকিস্তানি গুপ্তচর, অর্থের বিনিময়ে পাক মহিলাকে সেনা ক্যাম্পের খবর দিত বিহারের এই যুবক
পাকিস্তানের গুপ্তচরকে (Pakistani Spy) গ্রেফতার করল সেনা (Indian Army)। ধৃতের নাম সুনীল কুমার রাম। বিহারের (Bihar) ভাটিন্ডা ক্যান্টনমেন্ট থেকে সুনীল কুমার রামকে গ্রেফতার করা হয়। সেনা আধিকারিকরা হাজির হয়ে সুনীল কুমারকে গ্রেফতার করেন। রিপোর্টে প্রকাশ, অর্থের বিনিময়ে সুনীল এক পাকিস্তানি মহিলার (Pakistani Woman) সঙ্গে যোগাযোগ করে। ভারতের (Indian Army) সেনা ক্যাম্পগুলির যত খবর, সেগুলি হোয়াটস অ্যাপের মাধ্যমে ওই পাক মহিলাকে পাচার করত সুনীল। বছর ২৬-এর সুনীল কুমার রামকে মোটা টাকা দিত ওই পাক মহিলা। অর্থের বিনিময়ে দেশের খবর পাকিস্তানের হাতে তুলে দিত এই সুনীল কুমার রাম। যা জানতে পেরে পুলিশ এবং সেনা বাহিনীর আধিকারিকরা হাজির হয়ে একযোগে সুনীলকে গ্রেফতার করে। সুনীলের কাছে আর কোনও তথ্য লুকনো রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।
পাকিস্তানকে খবর বিনিময়, গ্রেফতার বিহারের তরুণ...