Pakistan Army: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলিবর্ষণ পাক সেনার, মৃতের সংখ্যা বেড়ে ১২

প্রাণে বাঁচতে বাঙ্কারে গিয়ে আশ্রয় নিয়েছেন কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।

কাশ্মীরে গোলাবর্ষণ পাক সেনার (ছবিঃX)

নয়াদিল্লিঃ বুধবার মধ্যরাতে পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরে (Pakistan Occupied Kashmir) হামলা চালিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। ধূলিসাৎ করে দেওয়া হয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি। জঙ্গিদের কোমর ভাঙতেই পাল্টা আক্রমণ শুরু পাকিস্তানের। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে রাতভর গুলি চালাল পাক সেনা। গোলাবর্ষণের জেরে মৃতের সংখ্যা বেড়ে ১২, এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। প্রাণে বাঁচতে বাঙ্কারে গিয়ে আশ্রয় নিয়েছেন কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। আহত হয়েছেন বহু। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ও দোকান।

বুধ সকাল থেকেই উত্তপ্ত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চ এলাকায়। বারামুলা জেলার উরি সেক্টরে পাক সেনার গোলাবর্ষণের জেরে আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে খবর। পওয়ারা জেলার কারনাহ সেক্টরে কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। এছাড়া রাজৌরিতে জখম ৩। বুধবার, কাশ্মীরের সীমান্তবর্তী ৫ জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধ রাতে পাকিস্তানে ভারতের সফল অভিযানের পরই সকালে বৈঠকে বসেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিন কাশ্মীরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কাশ্মীরের নিরাপত্তা সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলিবর্ষণ পাক সেনার, মৃতের সংখ্যা বেড়ে ১২

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement