Pahalgam Terrorist Attack: পহেলগাম আবহে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে মোদীকে চিঠি রাহুলের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা বার্তা

চিঠিতে কংগ্রেস সাংসদ অনুরোধ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হোক। রাহুল লিখেছেন, 'এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে যে আমরা (সব রাজনৈতিক দল) সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি'।

Narendra Modi, Rahul Gandhi (Photo Credits: Facebook)

নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যালীলা নিয়ে আলোচনার জন্যে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার, ২৮ এপ্রিল এই মর্মে মোদীকে চিঠি পাঠিয়েছেন রাহুল।

কংগ্রেস, তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলনেতারা পহেলগাম জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) নিয়ে আলোচনার জন্যে বিশেষ অধিবেশনের দাবি তুলে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে সেই দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। চিঠিতে কংগ্রেস সাংসদ অনুরোধ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হোক। রাহুল লিখেছেন, 'এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে যে আমরা (সব রাজনৈতিক দল) সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি'।

পহেলগাম নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চান বিরোধীরা

ভারতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার কথা জানালেও আড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পহেলগামে হামলার জবাবে জঙ্গিদের 'কল্পনাতীত শাস্তি' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোদী। কিন্তু তাঁর মুখে একবারও শোনা যায়নি পাকিস্তানের নাম। কেন সরাসরি পাকিস্তানের নাম করছেন না মোদী! সেই নিয়ে বিরোধীদের মধ্যে উঠছে প্রশ্ন। দেশের গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

মোদীকে চিঠি রাহুলেরঃ

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় পাক জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক। আর ১ জন স্থানীয় বাসিন্দা। এই হামলার পরে মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। কিন্তু সেখানে হাজির ছিলেন না খোদ প্রধানমন্ত্রীই। এছাড়াও সেই বৈঠকে তৃণমূল, ডিএমকে-র মত আঞ্চলিক দলের শীর্ষ নেতারা হাজির ছিলেন না। তাই এই পরিস্থিতিতে সংসদের উভয় কক্ষে দ্রুত বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement