Operation Sindoor: শুধু POK নয়, পাকিস্তানে সরাসরি ঢুকে সিয়ালকোটে হিজবুলের মেহমুনা জ়োয়া ক্যাম্প ধ্বংস করল ভারত, দেখুন

সিয়ালকোটে (Sialkot) হিজবুলের ঘাঁটি মেহমুনা জ়োয়া ক্যাম্প থেকে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় হামলা চালানো হয়। শুধু তাই নয়, পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলার সময়ও মেহমুনা জ়োয়া ক্যাম্প থেকেই সরাসরি হামলা চলে বলে বুধবারের সাংবাদিক সম্মেলন থেকে জানান কর্নেল সোফিয়া কুরেশি।

Mehmoona Joya camp Destroyed By India (Photo Credit: ANI/X)

দিল্লি, ৭ মে: পাক অধিকৃত কাশ্মীরে (POK) শুধু নয়, পাকিস্তানে (Pakistan) প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল ভারত। অপারেশন সিদূঁরের পর বুধবার সাংবাদিক সম্মেলন করা হয় দিল্লির তরফে। সেখানে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানে ঢুকে সিয়ালকোটের যে মেহমুনা জ়োয়া (Mehmoona Joya camp) ক্যাম্প রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। মেহমুনা জোয়া ক্যাম্প সীমান্ত থেকে ১২-১৮ কিলোমিটার দূরে অবস্থিত। সেই মেহমুনা জ়োয়া ক্যাম্পে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। এই মেহমুনা জোয়া ক্যাম্প হল হিজবুল মুজাহিদিনের অন্যতম শক্ত ঘাঁটি। এবার সেখানে ঢুকেই হামলা চালিয়েছে ভারত।

আরও পড়ুন: Operation Sindoor: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই পহেলগামে হামলা পাক জঙ্গিদের, সন্ত্রাসের ৯ ঘাঁটি গুঁড়িয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত, জানাল দিল্লি

দেখুন কীভাবে মেহমুনা জোয়া ক্যাম্প ধ্বংস করলেন ভারতীয় জওয়ানরা...

সিয়ালকোটে (Sialkot) হিজবুলের ঘাঁটি মেহমুনা জ়োয়া ক্যাম্প থেকে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় হামলা চালানো হয়। শুধু তাই নয়, পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলার সময়ও মেহমুনা জ়োয়া ক্যাম্প থেকেই সরাসরি হামলা চলে বলে বুধবারের সাংবাদিক সম্মেলন থেকে জানান কর্নেল সোফিয়া কুরেশি।

মঙ্গলবার মাঝ রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পরপর ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পাকিস্তান। জইসশ-ই-মহম্মদ থেকে শুরু করে লস্কর-ই-তইবা কিংবা হিজবুল মুজাহিদিনের মত একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত ধ্বংস করে দেয় ভারত। যে হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এমার্জেন্সি ঘোষণা করা হয় শেহবাজ় সরকারের তরফে। শুধু তাই নয়, ভারত জঙ্গি পাকিস্তানে ঢুকে হামলা চালায়, সেই সময় উপায়ন্তর না দেখে এই জঙ্গি খতম অভিযানকে 'কাপুরুষের' মত বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement