Operation Sindoor: পহেলগামে ২৬ জনের নির্মম হত্যার পরই উত্তেজনা বাড়ে, পাকিস্তানকে স্পষ্ট বার্তা ভারতের

অপারেশন সিদূঁরের পর পাকিস্তানে নিহত জঙ্গিদের কফিনে ভরে, তা জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং শেষকৃত্যের কাজ চলে। নিহত জঙ্গিদের দেহ কীভাবে পাকিস্তান জাতীয় পতাকায় মুড়তে পারে, সে বিষয়ে প্রশ্ন তোলা হয় ভারতের তরফে।

MEA Press (Photo Credit: ANI)

দিল্লি, ৮ মে: অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর বৃহস্পতিবার বিকেলে  ফের সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র বিক্রম মিস্রি (Vikram Misri), সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, অপারেশন সিদূঁরের পর উত্তেজনা বাড়েনি। ২২ এপ্রিল যখন পহেলগামে (Pahalgam Terror Attack) হামলা চালায় জঙ্গিরা (Terrorist) এবং ২৬ জনকে হত্যা করে, সেই সময় থেকেই উত্তেজনা বেড়েছে। ফলে অপারেশন সিদূঁরের পর আর নতুন করে ভারত, পাকিস্তানের মধ্যে কোনও ধরনের উত্তেজনা বাড়ার প্রশ্ন নেই বলে জানান বিদেশ সচিব বিক্রম মিস্রি।

এসবের পাশাপাশি অপারেশন সিদূঁরের পর পাকিস্তান যেভাবে নিজেদের জাতীয় পতাকায় মুড়ে জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন করেছে, তার কড়া সমনালোচনা করেন বিক্রম মিস্রি।

আরও পড়ুন: MEA Holds Special Briefing On Operation Sindoor: পাকিস্তানে কোনও ধর্মীয় জায়গায় হামলা হয়নি, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

প্রসঙ্গত অপারেশন সিদূঁরের পর পাকিস্তানে (Pakistani Terrorist) নিহত জঙ্গিদের কফিনে ভরে, তা জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং শেষকৃত্যের কাজ চলে। নিহত জঙ্গিদের দেহ কীভাবে পাকিস্তান জাতীয় পতাকায় মুড়তে পারে, সে বিষয়ে প্রশ্ন তোলা হয় ভারতের তরফে। পাশাপাশি জঙ্গিদের মৃতদেহ জাতীয় পতাকায় যখন ঢাকা হয়, সেই সময় পাকিস্তানের পুলিশ এবং সেনা বাহিনীর সদস্যরাও সেখান ছিলেন। যে ছবি উঠে আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

এসেবর পাশাপাশি অপারেশন সিদূঁরের পর পাকিস্তান ভারতের (India) পুঞ্চ, অবন্তীপুরা, অমৃতসর, শ্রীনগরের মত জায়গাগুলিতে গুলি চালানো শুরু করেছে। পাঞ্জাবে হামলারও চেষ্টা চালিয়েছে। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেই হামলা প্রতিরোধ করেছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement