MEA Holds Special Briefing On Operation Sindoor: পাকিস্তানে কোনও ধর্মীয় জায়গায় হামলা হয়নি, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

পারেশন সিদূঁরের পর মৃত জঙ্গিদের যে পাকিস্তানি পতাকায় মোড়া হয়, সে বিষয়েও মন্তব্য করা হয় ভারতের তরফে। সেই সঙ্গে ভারত বেছে বেছে পাকিস্তানের ধর্মীয়স্থানে হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়,তা পুরোপুরি মিথ্যে বলে স্পষ্ট জানান বিক্রম মিস্রি।

MEA Holds Special Briefing On Operation Sindoor: পাকিস্তানে কোনও ধর্মীয় জায়গায় হামলা হয়নি, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক
MEA Press (Photo Credit: ANI)

দিল্লি, ৮ মে:  লাহোরের (Lahore) প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। এবার এমনই জানানো হল ভারতের তরফে। অপারেশন সিদূঁরের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে লাহোর এবং করাচিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।  জানা যায়, ড্রোন হামলা হয়েছে পাকিস্তানে। যার জেরে করাচি, লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। এরপরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে হাজির বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি, সেনা আধিকারিক সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং।

আরও পড়ুন: IAF Called Back Gaganyaan Astronaut Ajit Krishnan: যুদ্ধের দিকেই কি এগোচ্ছে পরিস্থিতি? গগনযান-এর মহাকাশচারী অজিত কৃষ্ণনকে তড়িঘড়ি ডেকে পাঠাল ভারতীয় বায়ুসেনা, কীসের ইঙ্গিত

শুনুন কী জানানে হল বিদেশ মন্ত্রকের তরফে...

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, জম্মু কাশ্মীরে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান। ভারতের একাধিক শহরে হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তান। যার মধ্যে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, চণ্ডিগড়। ভারতের এই শহরগুলিতে মিসাইল ছুঁড়ে হামলা চালানোর চেষ্টা করা হয় পাকিস্তানের তরফে। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ওই হামলার চেষ্টা রুখে দেওয়া হয়। এরপরই অমৃতসর থেকে মিসাইলের খণ্ড টুকরো উদ্ধার করা হয় বলে জানান বিক্রম মিস্রি।

এসবের পাশাপাশি অপারেশন সিদূঁরের পর মৃত জঙ্গিদের যে পাকিস্তানি পতাকায় মোড়া হয়,  সে বিষয়েও মন্তব্য করা হয় ভারতের তরফে। সেই সঙ্গে ভারত বেছে বেছে পাকিস্তানের ধর্মীয়স্থানে হামলা চালিয়েছে বলে যে দাবি ইসলামাবাদের তরফে করা হয়,তা পুরোপুরি মিথ্যে বলে স্পষ্ট জানান বিক্রম মিস্রি। উলটে পাকিস্তানের তরফে পুঞ্চের গুরুদ্বারায় গুলি চালানো হয় বলে জানান বিদেশ মন্ত্রকের সচিব।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোনও নদীর বাধকে নিশানা করা হয়নি। ভারত শুধুমাত্র নিশানা করেছে জঙ্গি আস্তানার উপর। ফলে অপারেশন সিদূঁর নিয়ে একাধিক মিথ্যে বক্তব্য ছড়ানো হচ্ছে বলে বিক্রম মিস্রি জানান। পাকিস্তান যেভাবে সব সময় জঙ্গিদের মদত দেয়, তারপরও ভারত ধৈর্য ধরে সিন্ধু জল চুক্তি এত বছর ধরে চালিয়ে এসেছে বলে জানান বিক্রম মিস্রি।

(The above story first appeared on LatestLY on May 08, 2025 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).