ঝাড়খণ্ডের দুমকায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, শহিদ এক SSB জওয়ান

ফের মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই ঝাড়খন্ডের দুমকায়।

মাওবাদীদের গুলিতে মৃত্য়ু( Photo Credit-ANI)

ঝাড়খন্ড(দুমকা),২জুন,২০১৯: ‌ ফের মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই ঝাড়খন্ডের দুমকায়। মাওবাদীদের (Maoist) গুলিতে শহিদ হয়েছেন এক এসএসবি (‌SSB)‌জওয়ান। আহত আরও ৪ জওয়ান। চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়।

রবিবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand)রামেশ্বর থানা এলাকায় কাঠালিয়া গ্রামে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। মাওবাদীদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন নিরজ ছেত্রী নামে এক এসএসবি জওয়ান।

দুমকার পুলিস সুপার এয়াই এস রমেশ জানিয়েছেন, আগেই নিরাপত্তা রক্ষীদের কাছে খবর ছিল। সেইমতো তারা অভিযান শুরু করেন। ১৫-২০ জন মাওবাদী রামেশ্বর থানা এলাকার এক গ্রামে লুকিয়ে রয়েছে জেনেই সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। নিরাপত্তা রক্ষীদের গুলিতে জখম হয়েছে ৪-৫ জন মাওবাদী।গত ২৮ মে ঠিক ওই জঙ্গলেই এক বিস্ফোরণে আহত হয়েছিলেন ২১ জওয়ান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement