Maharashtra: মহারাষ্ট্রে গাড়ির ধাক্কায় জোমাটোর ডেলিভারি এজেন্ট নিহত
পথ দুর্ঘটনায় ২২ বছর বয়সী এক খাবার ডেলিভারি এজেন্ট নিহত হয়েছেন এবং তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নয়াদিল্লি: মহারাষ্ট্রের নাগপুর শহরে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ২২ বছর বয়সী এক খাবার ডেলিভারি এজেন্ট নিহত হয়েছেন এবং তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে ধনতোলি থানা এলাকার আজনি স্কোয়ারে এই ঘটনার পর, কর্তৃপক্ষ গাড়ির চালককে গ্রেফতার করেছে।
ধনতোলি থানার কর্মকর্তা জানিয়েছেন যে দুই ব্যক্তি একটি পার্সেল নিয়ে মানেওয়াড়া এলাকায় যাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে। খাদ্য সরবরাহকারী যুবক চেতন রাজেশ্বর গাওয়াড়েকে দ্রুত মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Nadu Temple Food Poisoning: মন্দিরের প্রসাদ থেকে বিষক্রিয়া, হাসপাতালে ১০৮ জন
Tamil Nadu: তামিলনাড়ুর একটি মন্দিরে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৮৫ জন, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে
Flattened Rice Health Benefits: হজমের সমস্যা দূর হবে, শরীর রাখবে ঠাণ্ডা। চিঁড়া খেলে লাভবান হবেন। জেনে নিন এর উপকারিতা
Hyderabad Hospital: হাসপাতালের খাবারে বিষক্রিয়া, মৃত্যু ১ রোগীর, অসুস্থ ৭০
Advertisement
Advertisement
Advertisement