UP Shocker: প্রথম স্ত্রীর কাছেই পড়ে মন, অবহেলিত হয়ে স্বামীকে খুন দ্বিতীয় স্ত্রীর

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। তাঁকে ভালবাসতেন সঞ্জয়, এমনটাই দাবি কবিতার।

Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ প্রথম স্ত্রীতেই (Wife) আসক্ত স্বামী(Husband)। দিনের পর দন 'বঞ্চিত' হওয়ার অভিযোগে এবার স্বামীকে গলা টিপে হত্যা স্ত্রীর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ‌্ফরনগরে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঞ্জয়কুমার সিং। বয়স ৪০। সঞ্জয় আগ্রার একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম কবিতা। অভিযোগ, গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে সঞ্জয়কে গলা টিপে খুন করে কবিতা। ছেলের মৃত্যুর পর দ্বিতীয় বৌমার নামে থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়ের বাবা ভোপাল সিং। এরপরই কবিতাকে গ্রেফতার করে পুলিশ।

বিয়ের পর থেকেই 'অবহেলিত', অভিমানে স্বামীকে খুন স্ত্রীর

পুলিশি জেরায় কবিতা জানায়, সঞ্জয় প্রথম স্ত্রীকে ভুলতে পারেননি। তাঁর প্রতি আসক্ত থাকায় কবিতাকে অবহেলিত হতে হচ্ছিল। বিয়ের পর থেকে অবহেলিত হওয়ার কারণে হতাশা বাড়ে। সেই হতাশার বশবর্তী হয়েই স্বামী সঞ্জয়কে খুন বলে দাবি কবিতার। উল্লেখ্য, সঞ্জয়ের প্রথম স্ত্রী থাকেন তাণ্ডা মাজরা গ্রামে। তাঁর সঙ্গে সঞ্জয়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল কিনা তাও স্পষ্ট নয়। পুলিশকে কবিতা জানায়, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। তাঁকে ভালবাসতেন সঞ্জয়, এমনটাই দাবি কবিতার।

প্রথম স্ত্রীর কাছেই পড়ে মন, অবহেলিত হয়ে স্বামীকে খুন দ্বিতীয় স্ত্রীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement