Bengaluru Murder Case: ঝামেলা মেটানোর নামে ডেকে স্বামীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্ত্রী-সহ ৩

সম্প্রতি সমস্ত ঝামেলার নিষ্পত্তি করার নামে বাড়ির নীচে স্বামী শাকিলকে ডেকে পাঠায় সে।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ পারিবারিক ঝগড়ার জেরে ভয়াবহ পরিণতি। মীমাংসার জন্য বাড়িতে ডেকে স্বামীকে পিটিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ শাকিল। স্ত্রীর নাম রাজিয়া সুলতানা। ১২ বছর আগে বিয়ে হয় এই দম্পতির। কিছুদিন ধরেই দাম্পত্য কলহ লেগেছিল। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করে সুলতানা। সম্প্রতি সমস্ত ঝামেলার নিষ্পত্তি করার নামে বাড়ির নীচে স্বামী শাকিলকে ডেকে পাঠায় সে। সেখানেই দু'জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। এরপরই , জবিউল্লা খান, ইমরান খান এবং ফায়াজ খান নামে তিন পরিচিতকে ডেকে আনে রাজিয়া। তিনজন মিলে শাকিলের উপর চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁকে। মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হওয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাকিল। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার তদন্তে নেমে স্ত্রী রাজিয়া, জবিউল্লা খান, ইমরান খান এবং ফায়াজ খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শাকিলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঝামেলা মেটানোর নামে ডেকে স্বামীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্ত্রী-সহ ৩

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement