Rajasthan Crime: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মহিলাকে হত্যা, ১০ ফুট গর্ত খুঁড়ে ৬ টুকরো করে কাটা দেহ উদ্ধার

পুলিশ যোধপুরের গঙ্গানা এলাকায় ১০ ফুট গর্তে মাটির নীচে চাপা অবস্থায় মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার করে।

Woman killed (Photo Credit: X)

নয়াদিল্লি: রাজস্থানের (Rajasthan) যোধপুরে দীপাবলির (Diwali) আগে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একজন মহিলাকে খুন করে তাঁর দেহ ছয় টুকরো করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেহের টুকরোগুলো বস্তায় ভর্তি করে ১০ ফুট গভীর গর্তে পুতে ফেলে হয়। ৫০ বছর বয়সী অনিতা চৌধুরী বিউটিশিয়ানের কাজ করতেন, পাশাপাশি সম্পত্তি বেচাকেনার ব্যবসাও করতেন। ঘটনাটি ঘটেছে যোধপুরের বোরানাদা থানা এলাকার গঙ্গানা গ্রামে। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। অনিতার পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করার পর পুলিশ অনুসন্ধান শুরু করে। বুধবার পুলিশ যোধপুরের গঙ্গানা এলাকায় মাটির নীচে চাপা অবস্থায় অনিতার দেহ উদ্ধার করে।

সূত্রে খবর, গত ২৭ অক্টোবর অনিতার পরিবারের সদস্যরা সরদারপুরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশ মহিলার খোঁজ শুরু করে, সিসিটিভি ফুটেজে অনিতাকে ট্যাক্সিতে করে চলে যেতে দেখা যায়। নম্বরের ভিত্তিতে ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ট্যাক্সিচালক জানান যে তিনি মহিলাকে গঙ্গানা এলাকায় নামিয়ে দিয়েছিলেন। পুলিশের নজরে আসে যে ট্যাক্সিচালক মহিলাকে যে বাড়িতে নিয়ে গিয়েছি সেটি গুলামউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি, যিনি মহিলার বিউটি পার্লারের দোকানের কাছে একটি রাফু দোকান চালাতেন। গোলামউদ্দিনকে বাড়িতে না পেয়ে সন্দেহ হয় পুলিশের। গোলামউদ্দিনের পরিবারের সদস্যদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানায়, ওই মহিলাকে হত্যার পর বাড়ির সামনে ১০ ফুট গভীর গর্তে দেহ লুকিয়ে রাখা হয়। এরপর গোলামউদ্দিনের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়। পরে পুলিশ বাড়ির সামনের গর্ত থেকে দেহ উদ্ধার করে মর্গে রাখা হয়। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement