Viral Video: আচমকা চলন্ত বাসে লাগল আগুন, লাফিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা
আচমকা চলন্ত বাসে আগুন লাগার জেরে চরম সমস্যায় পড়লেন জয়পুর থেকে নেপালগামী যাত্রীরা। বাস থেকে লাফিয়ে নিজেদের প্রাণ বাঁচালেও পুড়ে গেল তাঁদের সঙ্গে থাকা সবকিছু।
আগ্রা: আচমকা চলন্ত বাসে (Running bus) আগুন (fire) লাগার জেরে চরম সমস্যায় পড়লেন জয়পুর (Jaipur) থেকে নেপালগামী (Nepal) যাত্রীরা। বাস থেকে লাফিয়ে নিজেদের প্রাণ বাঁচালেও পুড়ে গেল তাঁদের সঙ্গে থাকা সবকিছু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়া (Etawah) জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই একটি বাস জয়পুর থেকে নেপাল যাচ্ছিল। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার থানা আসরাহার এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের (Agra-Lucknow Expressway) ১৩১ চ্যানেলের কাছে আচমকা বাসটিতে আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীরা লাফিয়ে নেমে নিজেদের প্রাণ বাঁচালেও তাঁদের সঙ্গে থাকা কোনও জিনিসই বাস থেকে নামাতে পারেননি। বাসটি ভস্মীভূত হয়ে গেলে সেই জিনিসগুলি পুড়ে ছাই হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement
Advertisement