Ghaziabad: ১৪৪ ধারা লঙ্ঘন করে গাজিয়াবাদে গোলাগুলি, বিশৃঙ্খল পরিস্থিতি দমনে তৎপর পুলিশ

গাজিয়াবাদের গান্ধী নগর মার্কেট এলাকায় দোকানে জুতো কিনতে এসে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল বাধে। হাতাহাতি থেকে গোষ্ঠীদ্বন্দ মোড় নেয় গোলাগুলিতে।

Ghaziabad (Photo Credits: Twitter)

গাজিয়াবাদ, ১৭ এপ্রিলঃ প্রয়াগরাজে গ্যাংস্টার আতিক আহমেদ এবং ভাই আশরাফ আহমেদকে পুলিশি ঘেরাটোপের মাঝে  খুন করেছে (Atiq-Ashraf Murder) দুষ্কৃতীরা। খুনের ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু ১৪৪ ধারা লঙ্ঘন করে গোলগুলি চলল গাজিয়াবাদে (Ghaziabad)। দোকানে জুতো কিনতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। গোষ্ঠীদ্বন্দ ক্রমশই চরমে ওঠে। চলে গুলি।

গাজিয়াবাদের (Ghaziabad) গান্ধী নগর মার্কেট এলাকায় দোকানে জুতো কিনতে এসে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল বাধে। হাতাহাতি থেকে গোষ্ঠীদ্বন্দ মোড় নেয় গোলাগুলিতে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে, হাতাহাতিতে আহত হয়েছেন দুজন। যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়েছে।

গাজিয়াবাদে বিশৃঙ্খল পরিস্থিতি…

গাজিয়াবাদ পুলিশ সুপার সূত্রে খবর, গান্ধী নগর মার্কেট এলাকায় কিছু ছেলে মিলে মারপিট করছে সেই খবর পাওয়া মাত্রই তাঁরা সেখানে পৌঁছান। তদন্তে পুলিশ জানতে পারে, দোকানে জুতো কেনা নিয়ে শুরু হয় দুই গোষ্ঠীর বচসা। দোকানদারকে ধরে মারধর করা হয়েছে বলেও জানায় পুলিশ। ১৪৪ ধারা লঙ্ঘন করে এমন বিশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাঁদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছেন গাজিয়াবাদ পুলিশ সুপার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement