Uttar Pradesh: গোপনাঙ্গের ছিদ্র দিয়ে পেটে ঢুকল সাপ! পেটের যন্ত্রণায় হাসপাতালে যুবক

খোলা মাঠে শৌচকর্ম করার সময়ে তাঁর গোপনাঙ্গে সাপে ছোবল মারে। এরপর গোপনাঙ্গের ফুটো দিয়েই সাপ তাঁর পেটে ঢুকে পড়ে।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons )

হার্দই, ৮ এপ্রিলঃ শৌচকর্ম করার সময়ে যুবকের গোপনাঙ্গে সাপের ছোবল। এরপর গোপনাঙ্গের ফুটো দিয়েই ওই সাপ পেটে ঢুকে পড়ে। পেটের যন্ত্রণার ছটফট করছে যুবক।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হার্দই (Hardoi) জেলায় এক যুবকের হঠাৎই পেটের যন্ত্রণা। রাতে মাদকাসক্ত যুবকের অহস্য পেটে যন্ত্রণার দরুন তাঁকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজের ইমারজেন্সি বিভাগে। চিকিৎসকদের ওই যুবক জানায়, খোলা মাঠে শৌচকর্ম করার সময়ে তাঁর গোপনাঙ্গে সাপে ছোবল মারে। এরপর গোপনাঙ্গের ফুটো দিয়েই সাপ তাঁর পেটে ঢুকে পড়ে। যুবকের কথা শুনে একেবারে চক্ষু চড়ক গাছ চিকিৎসকদের।

আরও পড়ুনঃ ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে হাঁসখালির তৃণমূল নেতাকে গুলি করে খুন

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদকাসক্ত ওই যুবকের নাম মহেন্দ্র। গত সোমবার রাত ৮:১৫ নাগাত পেটে ব্যথা ওঠে তাঁর। এরপরেই পরিবারের সদস্য মিলে মহেন্দ্রকে মেডিক্যাল কলেজের ইমারজেন্সি বিভাগে ভর্তি করিয়ে দেন। কিন্তু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর মহেন্দ্রর শরীরে চিকিৎসকরা বিশেষ কিছু পাননি। তাঁর সকল রিপোর্টই স্বাভাবিক আসে। তাই পেটের যন্ত্রণা কমানোর জন্যে কেবল পেন কিলার দেওয়া হয় তাঁকে।

মেডিক্যাল কলেজের ইমারজেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার শের সিং বলেন, যুবক নেশায় আসক্ত। আর সেই কারণেই মাঝে মধ্যে তাঁর পেটে ব্যথা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement