Uttar Pradesh: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটতে উদ্যত স্ত্রী, চোখ খুলতেই কেলেঙ্কারি

মাঝ রাতে আচমকাই ঘুম ভেঙে যেতেচোখ খুলতেই দেখেন, ব্লেড হাতে তাঁর গোপনাঙ্গ কাটতে উদ্যত হয়েছেন স্ত্রী।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

লখনউ, ২৪ জুনঃ স্বামীর সঙ্গে তুমুল অশান্তি। রাগের মাথায় স্বামীর গোপনাঙ্গ কাটতে উদ্যত হলেন স্ত্রী। মাঝ রাতে স্বামী যখন ঘুমাচ্ছেন সেই সুযোগে ব্লেড দিয়ে তাঁর গোপানাঙ্গ কাটতে এগিয়ে আসেন স্ত্রী, পুলিশের কাছে অভিযোগে এমনটাই জানান কানপুর নিবাসী বরুণ বিহার। পেশায় তিনি একজন সাফাইকর্মী। স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পলাতক স্ত্রীর খোঁজ চালাচ্ছেন পুলিশ।

আরও পড়ুনঃ  সাহারানপুরের হোমে নাবালিকাদের ওপর শারীরিক অত্যাচার, নগ্ন ভিডিয়ো করার অভিযোগে দায়ের এফআইআর

পুলিশের কাছে অভিযোগে ওই ব্যক্তি জানান, গত ১৪ জুন রাতে স্ত্রীর সঙ্গে তাঁর প্রবল কথা কাটাকাটি হয়। অশান্তি থেমে গেলে ঘুমাতে চলে যান তিনি। কিন্তু রাগে ফুঁসতে থাকেন স্ত্রী। রাগের বশবর্তী হয়ে মাঝ রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটে ফেলার পরিকল্পনা করেন স্ত্রী। সেই পরিকল্পনা মত হাতে ব্লেড নিয়ে স্বামীর দিকে এগিয়ে আসেন তিনি। এমন সময়ে আচমকাই ঘুম ভেঙে যায় ব্যক্তির। চোখ খুলতেই দেখেন। ব্লেড হাতে তাঁর গোপনাঙ্গ কাটতে উদ্যত হয়েছেন স্ত্রী। এমন দৃশ্য দেখে আঁতকে উঠে চিৎকার করেন ব্যক্তি। সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দৌড় দেন স্ত্রী।

আরও পড়ুনঃ  স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ছাত্র, পড়ুয়ার মৃত্যুরহস্য তদন্তে পুলিশ

স্ত্রীরএমন কীর্তি ঘটাতে যাওয়ার কথা লজ্জায় কাউকে জানাতে পারেননি তিনি। কিন্তু স্ত্রীর শাস্তির দাবিতে পুলিশের দারস্ত হয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি। ভারতীয় দণ্ড বিধির অধীনে উপযুক্ত ধারায় মামলা রজু হয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে, জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement