Uttar Pradesh: দেওরের সঙ্গে গোপণ প্রেম বৌদির, পথের কাঁটা স্বামীর চরম পরিণতি করলেন স্ত্রী

প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে নির্মীয়মাণ এক বিল্ডিংয়ের সেপ্টিক ট্যাঙ্কে মৃতের দেহ পুঁতে দেন স্ত্রী।

Representational Image (Photo Credit: File Photo)

মুজফফরনগর, ১৬ জুনঃ দেওরের সঙ্গে পরকীয়ায় লিপ্ত বৌদি। ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী। সেই গোপন সম্পর্কের কথা ফাঁস হতেই পথের কাঁটা স্বামীকে সরাতে খুনের ছক। দাদাকে হত্যা করতে বৌদিকে সহায়তা করলেন ভাই। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে নির্মীয়মাণ এক বিল্ডিংয়ের সেপ্টিক ট্যাঙ্কে মৃতের দেহ পুঁতে দেন স্ত্রী।

আরও পড়ুনঃ অস্ত্রোপচারের পর রোগীর দেহের মধ্যেই রয়ে গেল কাঁচি

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরে। মৃতের নাম সাগর। পুলিশ সূত্রে খবর, ৬ জুন সাগরকে খুন করেছেন অভিযুক্ত আলিশা এবং সুহেল। স্ত্রী এবং ভাইয়ের অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন সাগর। আর তার পরেই চরম পরিণতি হল তাঁর।

আরও পড়ুনঃ দশম শ্রেণির ছাত্রকে জ্ব্যান্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, ভয়াবহ ঘটনা অন্ধ্রে

এদিকে ছেলে বাড়ি না ফেরায় চিন্তা শুরু হয় পরিবারের। থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগও দায়ের করেন সাগরের বাবা মা। তদন্তে নেমে স্ত্রী আলিশাকে জিজ্ঞাসাবাদের সময়ে ভয় পেয়ে পুলিশের কাছে নিজের সমস্ত অপরাধ শিকার করে সে। জানায়, দেওর সুহেলের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করেছে সে। শৌচাগারের সেপ্টিক ট্যাঙ্কের নিচে পোঁতা রয়েছে সাগরের মরদেহ।

এরপরেই পুলিশ নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ের শৌচাগারের সেপ্টিক ট্যাঙ্ক খোদাই করে উদ্ধার করে সাগরের পচাগলা দেহ। মঙ্গলবার দুই অপরাধিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement