Uttar Pradesh: প্রেমিকার অন্যত্র বিয়ে! প্রকাশ্য দিবালোকে তরুণীকে কুপিয়ে খুন করে নিজে বিষ খেয়ে আত্মঘাতী যুবক

ওই তরুণী এবং যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পড়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তরুণীর অন্যত্র বিয়ের ঠিক করে তাঁর পরিবার। যা মেনে নিতে না পেরে এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে সুরেশ।

Representational Image (Photo Credits: Pixabay)

কানপুর, ২৭ নভেম্বরঃ প্রেমে প্রতারিত প্রেমিকের হাতে খুন হলেন তরুণী। প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কানপুরের বিলহউর এলাকায় প্রেমিকাকে কুপিয়ে খুন করে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। জানা যাচ্ছে, জামাইবাবু এবং ১০ বছরের বোনপোর সঙ্গে বাইকে চেপে দিদির বাড়ির যাচ্ছিলেন ওই তরুণী। মাঝ রাস্তায় তাঁদের পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর একের পর এক কোপ চালাতে থাকে সুরেশ কুমার (২৬)।

আরও পড়ুনঃ ঝাড়খন্ডে সিলিন্ডার ভর্তি গাড়ির ধাক্কায় মৃত ১, আহত বহু

রানা ফ্লাইওভারের উপর যুবকের কাণ্ডে হতবাক পথচলতি মানুষ। কোনরকমে তরুণীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভ হয়নি। ধারালো অস্ত্রের আঘাতে মাথায় এবং ঘাড় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা শেষ চেষ্টা করেও প্রাণে বাঁচাতে পারেনি ২০ বছরের ওই তরুণীকে। যুবক যখন হামলা চালাচ্চিল শালিকে রক্ষা করতে গিয়ে চোট পেয়েছেন জামাইবাবুও।

তরুণীর মৃত্যুর পর অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। জিটি রোড হাইওয়ের কাছে পুরা গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার হয় অভিযুক্ত যুবকের দেহ। অচতন্য অবস্থায় পড়ে রয়েছে সে।মুখ থেকে ফ্যানা বের হচ্ছে। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানায়, যুবকের অবস্থা খুবই আশঙ্কাজনক। হাসপাতালেই মারা যায় অভিযুক্ত। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, ওই তরুণী এবং যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পড়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তরুণীর অন্যত্র বিয়ের ঠিক করে তাঁর পরিবার। যা মেনে নিতে না পেরে এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে সুরেশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement