Uttar Pradesh: সাবধান! মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরীর
মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুত্বাহী তারের সংস্পর্শে আসে সে। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিমেষে পুড়ে ওঠে সারা দেহ।
বালিয়া, ৬ জুনঃ মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বেঘোরে মৃত্যু হল কিশোরীর। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলায় ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম মানসি। বয়স ১২। ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুত্বাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় কিশোরীর।
আরও পড়ুনঃ লক্ষ্মীর আর ঈশ্বর দর্শন হল না, মন্দিরেই হৃদরোগে মৃত্যু ভক্তের
স্থানীয় পুলিশ কর্মকর্তা সূত্রে খবর, বালিয়া জেলার সাইদপুর গ্রাম নিবাসী মানসি মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুত্বাহী তারের সংস্পর্শে আসে। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিমেষে পুড়ে ওঠে সারা দেহ।
এক মুহূর্তও সময় নষ্ট না করে পরিবার নিকটবর্তী হাসপাতাল নিয়ে যায় মানসিকে। কিন্তু ১২ বছরের কিশোরীকে প্রাণে বাঁচানো সম্ভব হল না। সোমবার মানসির মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Advertisement
Advertisement
Advertisement