Uttar Pradesh: উত্তরপ্রদেশে নৃশংস খুনের ছায়া, মোবাইলের চার্জার গলায় পেঁচিয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

সোমবার কাজ থেকে বাড়ি ফিরে শ্যাম দেখেন তাঁর মেয়ে ফোনে কারুর সঙ্গে কথা বলছেন। মেয়েকে ফোনে কথা বলতে দেখে রেগে আগুন বাবা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কানপুর, ২১ মার্চঃ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) কানপুরে (Kanpur) নৃশংস খুনের ছায়া। মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে নিজের মেয়েকেই খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ছেলের সামনেই মেয়েকে হত্যা করেছেন অভিযুক্ত। মেয়েকে খুন করার আগে স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত।

কী কারণে মেয়ের এমন করুণ পরিণতি করল বাবা?

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শ্যাম ভাদুর কানপুর, রাধা পুরমের বাসিন্দা। নিজের ১৬ বছরের মেয়েকে চার্জারের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ আরও জানায়, মেয়ে অর্চনার প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন বাবা। যা নিয়ে মেয়ের সঙ্গে হামেশাই অশান্তি লেগে থাকত তাঁর। মেয়ের প্রেম নিয়ে স্ত্রী সঙ্গীতার সঙ্গেও ঝামেলা করতেন তিনি। ঝামেলা অশান্তির জেরে স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে পাঠিয়ে দেন।

আরও পড়ুনঃ প্রয়াত হ্যারি পটার খ্যাত তারকা, লন্ডন রেলস্টেশন থেকে উদ্ধার নিথর দেহ

সোমবার কাজ থেকে বাড়ি ফিরে শ্যাম দেখেন তাঁর মেয়ে ফোনে কারুর সঙ্গে কথা বলছেন। মেয়েকে ফোনে কথা বলতে দেখে রেগে আগুন বাবা। তুমুল অশান্তি বাড়িতে। এমন সময়ে রাগের মাথায় মোবাইল ফোনের চার্জার গলায় পেঁচিয়ে মেয়েকে খুন করেন বাবা। বাড়িতে সেই সময়ে উপস্থিত ছিল তাঁর ছেলে। সঙ্গে সঙ্গে ছেলে খবর দেয় মাকে।

পুলিশের কাছে মেয়েকে খুন করার অভিযোগ শিকার করে নিয়েছেন অভিযুক্ত বাবা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement