Uttar Pradesh: দলিত মহিলাকে ধর্ষণ, দেহ টুকরো করার অভিযোগ, যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা

দলিত মহিলাকে ধর্ষণ করে খুন। উঠল ধর্ষিতার দেহ টুকরো করার অভিযোগ। মায়ের তিন টুকরো দেহ দেখে শিউরে উঠলেন মেয়ে। বান্দা জেলায় ৪০ বছরের দলিত মহিলার ধর্শন এবং নৃশংস খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Rape Representational Image Photo Credit: File Image

বান্দা, ৩ নভেম্বরঃ যোগী (Yogi Adityanath) রাজ্যে ফের নৃশংসতা। দলিত মহিলাকে ধর্ষণ করে খুন। উঠল ধর্ষিতার দেহ টুকরো করার অভিযোগ। মায়ের তিন টুকরো দেহ দেখে শিউরে উঠলেন মেয়ে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দা জেলায় ৪০ বছরের দলিত মহিলার ধর্শন এবং নৃশংস খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। নিন্দা রাজনৈতিক মহলেও

আরও পড়ুনঃ দিদিকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে আর ফেরা হল না ভাইয়ের, মর্মান্তিক পরিণতি ৩ বছরের খুদের

এদিন মহিলা অভিযুক্তের বাড়িতে কাজে গিয়েছিলেন। কিন্তু মায়ের ফিরতে দেড়ি হচ্ছে দেখে মাকে ডাকতে আসেন মেয়ে। মা যে বাড়িতে পরিচারিকার কাজ করেন সেখানে পৌঁছতেই ভিতর থেকে মায়ের চিৎকার শুনতে পায় সে। বহু ডাকাডাকির পরেও কেউ বাড়ির দরজা খোলেনি। বেশ কিছুক্ষণ পর চিৎকার থেমে যায় মহিলার। বহু চেষ্টার পর বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না বছর ২০-র তরুণী। ঘরের ভিতর পড়ে রয়েছে তাঁর মায়ের তিন টুকরো দেহ। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তিনি।

অভিযুক্ত এবং তাঁর পরিবারের আরও দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মৃতার মেয়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক। তাঁদের খোঁজ চলছে। এই ঘটনার চরম নিন্দা করেছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। দলিত মহিলাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিজেপি সরকারকে দায়ী করে এক্স হ্যান্ডেল থেকে অখিলেশ লিখেছন, উত্তরপ্রদেশে মহিলারা ভীত এবং একই সঙ্গে সরকারের উপর ক্ষিপ্তও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement