UP Shocker: ছুরির ভয় দেখিয়ে ১৪ বছরের নাবালিকাকে সিঁদুর পরালেন ১৬ বছরের নাবালক

একই স্কুলে পড়ত তাঁরা। কিন্তু ছেলেটির জ্বালায় মেয়েকে অন্য স্কুলে ভর্তি করেন তিনি। কিন্তু তাও কিছুতেই আটকানো যাচ্ছিল না তাঁকে।

প্রতীকী ছবি

ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মাথায় জোর করে সিঁদুর পরিয়ে দিলেন অষ্টম শ্রেণীর এক ছাত্র। গলায় ছুরি ধরে এমন সাংঘাতিক কাজ করেছে ১৬ বছরের নাবালক। উত্তরপ্রদেশের (UP Shocker) মহারাজগঞ্জ জেলার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ওই নাবালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মেয়েটির বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তুলে নিয়ে গিয়েছে ওই পড়ুয়াকে।

পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্ধুকে নিয়ে ওই নাবালক মেয়েটির বাড়ির পাঁচিল টপকে ভিতরে আসে। সেই সময়ে বাড়িতে একাই ছিল ১৪ বছরের ওই নাবালিকা। ছেলেটির এক বন্ধু মেয়েটির গলার কাছে ছুরি ধরে। আচমকা ছুরি দেখে ভয় পেয়ে যায় সে। আর তখনই নাবালিকার মাথায় সিঁদুর তুলে দেয় ওই নাবালক। তাঁর চিৎকার চেঁচামিচিতে পালিয়ে যায় নাবালক এবং তাঁর বন্ধুরা। প্রতিবেশী ছুটে এসে দেখেন এই কাণ্ড। মেয়েটির বাবা বাড়ি ফিরতেই সবটা জানায় সে।

বাবা পেশায় একজন গাড়ি চালক। পুলিশের কাছে গিয়ে সবটা জানায় সে। থানায় এফআইআর দায়ের করেন ওই নাবালকের বিরুদ্ধে। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই ছেলে গুলোকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে পুলিশ। তাঁকে বাড়ি থেকে তুলে আনতে গেলে সে জানায়, ওই মেয়েটিকে সে ভালোবাসে এবং তাঁকে বিয়ে করতে চায়।

তবে মেয়েটির বাবা এও জানিয়েছেন, বিগত তিন মাস ধরে ওই ছেলেটি তাঁর মেয়েকে বিরক্ত করছে। একই স্কুলে পড়ত তাঁরা। কিন্তু ছেলেটির জ্বালায় মেয়েকে অন্য স্কুলে ভর্তি করেন তিনি। কিন্তু তাও কিছুতেই আটকানো যাচ্ছিল না তাঁকে। শেষমেশ বাড়িতে ঢুকে গলায় ছুটি ধরে ১৪ বছরের মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয় ১৬ বছরের নাবালক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement