Telangana: বিয়ে বাড়িতে শোকের ছায়া, আচমকা হৃদরোগে মৃত্যু মহিলার

নাচতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন বছর ৩০ এর মহিলা। যিনি ওই বিয়ে বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠানেই মৃত্যু হয়েছে তাঁর।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ২১ মার্চঃ বিয়ে বাড়িতে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানে আনন্দ হৈচৈ এর মাঝে এক আত্মীর হঠাৎ মৃত্যু। এক নিমেষে বিয়ে বাড়ি পরিণত হল শোক বাড়িতে।

জানা গিয়েছে, গত ১৬ মার্চ তেলাঙ্গানার খাম্মামে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক মহিলার মৃত্যু হয়। বিয়ে মানেই নাচ গান। আর নাচতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন বছর ৩০ এর মহিলা। যিনি ওই বিয়ে বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠানেই মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুনঃ অনুষ্ঠান বাড়িতে নাচতে গিয়ে হার্ট অ্যাটাকে মুহূর্তে মৃত্যু, দেখুন ক্যামেরাবন্দি দৃশ্য

মৃতা মহিলার নাম রানি। বিয়ে বাড়িতে সবাইকে নাচ গান করতে দেখে রানিও যোগ দেন। কিন্তু নাচতে গিয়ে হঠাৎই মাটিতে পড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠানের শেষে মেয়ে জামাই বিদাইয়ের পর মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement