Telangana: 'জাদুবিদ্যার' চিকিৎসার অছিলায় তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার

তন্ত্র বিদ্যার অজুহাতে মহিলার চোখে কাপড় বেঁধে তাঁকে বিবস্ত্র করেন তিনি। এরপর মহিলার শরীরের নানা অঙ্গে অশ্লীল স্পর্শ এবং চুম্বন করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Rape Representational Image Photo Credit: File Image

হায়দরাবাদ, ৫ সেপ্টেম্বরঃ চাঁদ কিংবা সূর্য ভারতের বিজ্ঞান মহাকাশের যে প্রান্তেই পৌঁছে যাক না দেশের কোনায় কোনায় আজও মানুষের মধ্যে অন্তর্নিহিত রয়েছে কুসংস্কারের বীজ। অসুস্থতায় এখনও মানুজন চিকিৎসার পরিবর্তী জাদুবিদ্যার ভরসা করেন। আর এই জাদুবিদ্যার অছিলায় এক সদ্য বিবাহিত তরুণীর (Newly Married Woman) শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার (Telangana) বন্দলাগুড়ায়।

পুলিশ সূত্রে খানা গিয়েছে, গত জুন মাসে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর বাপের বাড়ি গিয়ে হঠাৎই অসুস্থ হন তিনি। বিলাপ করতে থাকেন। মেয়ের চিকিৎসা করাতে এক ব্যক্তির কাছে নিয়ে যান মা। যিনি ইউনানী ওষুধের দোকানে কাজ করতেন। ইউনানী হল মুসলিম বৈদ্যদের সাধনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার মধ্য দিয়ে আবিষ্কৃত চিকিৎসাপদ্ধতি। তন্ত্রবিদ্যার সাহায্যে তরুণীর চিকিৎসা করে তাঁকে সারিয়ে তোলার আশ্বাস দেয় অভিযুক্ত।

এরপর স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তির কাছে চিকিৎসা করাতে যান তরুণীর স্বামী। তাঁকে বাইরে অপেক্ষা করতে বলে তরুণীকে নিয়ে ভিতরে যান অভিযুক্ত। তন্ত্র বিদ্যার অজুহাতে মহিলার চোখে কাপড় বেঁধে তাঁকে বিবস্ত্র করেন তিনি। এরপর মহিলার শরীরের নানা অঙ্গে অশ্লীল স্পর্শ এবং চুম্বন করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বাড়িতে গিয়ে স্বামী এবং পরিবারকে সমস্তটা জানায় তরুণী। এরপরই পুলিশের দারস্ত হন নির্যাতিতার পরিবার। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির অধিনে ৩৭৬ (১) এবং ৩৫৪ বি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রজু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement