Telangana: প্রকাশ্য দিবালোকে স্থানীয় কাউন্সিলরের স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ

মঙ্গলবার সকালে এলাকার একটি হোটেলে চা খেতে বেরিয়েছিলেন লক্ষ্মীরাজাম। হোটেলের বাইড়ে তিনি যখন দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে আচমকা দুজন ব্যক্তি এসে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

প্রকাশ্য দিবালোকে স্থানীয় কাউন্সিলরের স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তেলঙ্গানার (Telangana) জাগতিয়ালের কোরুতলার ভারত রাষ্ট্র সমিতির এক কাউন্সিলরের স্বামীকে কয়েকজন দুষ্কৃতী মিলে খুন করেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত কাউন্সিলরের স্বামীর নাম পি. লক্ষ্মীরাজাম। বয়স ৪৮।

আরও পড়ুনঃ  ‘কালো জাদু’ করার সন্দেহে প্রতিবেশীর নির্মম পরিণতি করলেন প্রৌঢ়

মঙ্গলবার সকালে এলাকার একটি হোটেলে চা খেতে বেরিয়েছিলেন লক্ষ্মীরাজাম। হোটেলের বাইড়ে তিনি যখন দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে আচমকা দুজন ব্যক্তি এসে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে তাঁর উপর। যন্ত্রণায় ছটকাতে থাকেন তিনি। আশেপাশে থেকে স্থানীয়রা ছুটে এসে বাধা দেওয়ার আগেই বাইক ছুটিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন আহত লক্ষ্মীরাজাম।

এরপর স্থানীয়রাই তাঁকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানেই মৃত্যু হয়েছে কাউন্সিলরের স্বামীর। ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement