Tejashwi Yadav: প্রচারের মাঝে মাছ খাওয়া নিয়ে বিতর্ক! ধর্ম নিয়েই রাজনীতি করতে ব্যস্ত বিজেপি, পাল্টা দাবি তেজস্বীর

প্রচারের মাঝে ক্ষনিকের বিরতি। তারমাঝেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। খাওয়ার মধ্যে ছিল রুটি এবং মাছ। আর তাই দেখে ক্ষেপে লাল বিজেপির নেতা কর্মীরা। নবরাত্রির সময় কীভাবে একজন জনপ্রতিনিধি মাছ, মাংস খেতে পারেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ লালুপুত্র। তিনি বললেন, "বিজেপি কখনই চাকরি, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এইসব নিয়ে কথা বলেন না। বরং ধর্ম নিয়ে যখন কোনও ইস্যু আসে তখনই এরা ঝাঁপিয়ে পড়ে। আর ওই ভিডিওটি ৮ এপ্রিলের। ফলে সেই সময় নবরাত্রির ব্যাপার ছিল না"।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement