Tamil Nadu: বিশ্বাসঘাতকতার জের, যুবকের গায়ে ফুটন্ত তেল ঢাললেন প্রেমিকা 

প্রেমের সম্পর্ক ছাড়াও দুজনের মধ্যে দুঃসম্পর্কের আত্মীয়তার সম্পর্কও রয়েছে। কিন্তু সব কিছু জানা সত্ত্বেও লুকিয়ে সম্পর্ক চালিয়ে যায় তাঁরা। এমনকি মিনাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন কারথি।

প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

চেন্নাই, ১২ মার্চঃ  অন্য মহিলার সঙ্গে বাগদান। সম্পর্কে বিশ্বাসঘাতকতা। যুবকের গায়ে ফুটন্ত গরম তেল ঢাললেন প্রেমিকা। তামিলনাড়ুর ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির অধীনে যথাযথ মামলা দায়ের করা হয়েছে মহিলার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ স্ত্রী ছেড়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

জানা গিয়েছে, কারথি এবং মিনা দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। এক বেসরকারি সংস্থায় কর্মরত কারথি। প্রেমের সম্পর্ক ছাড়াও দুজনের মধ্যে দুঃসম্পর্কের আত্মীয়তার সম্পর্কও রয়েছে। কিন্তু সব কিছু জানা সত্ত্বেও লুকিয়ে সম্পর্ক চালিয়ে যায় তাঁরা। এমনকি মিনাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন কারথি।

আরও পড়ুনঃ সম্পত্তি নিয়ে বিবাদের জের, প্রতিবেশীর নাবালক পুত্রকে কুপিয়ে খুনের অভিযোগে অসমে ধৃত যুবক

এরই মাঝে একদিন মিনা জানতে পারেন কারথি তাঁকে ঠকাচ্ছেন (Cheating on Girlfriend)। বাড়ির পছন্দ করা অন্য মেয়ের সঙ্গে বাগদানও সারতে চলেছে সে। দীর্ঘদিনের প্রেমিকের বিশ্বাসঘাতকতার কথা জানতে পারা মাত্রই মাথায় আকাশ ভেঙে পরে মিনার। গত শনিবার মিনার সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাড়িতে আসেন কারথি। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যা এক সময়ে বচসার তুঙ্গে পৌঁছায়। রাগের মাথায় গ্যাসে বসানো ফুটন্ত গরম তেল এনে কারথির গায়ে ঢেলে দেন মিনা। যুবকের চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছায় তাঁরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement