Tamil Nadu: বিদেশে হাজার কোটি টাকার নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগ, গ্রেফতার চলচ্চিত্র প্রযোজক
২,০০০ কোটি টাকার মাদক দেশের বাইরে পাচার করার অভিযোগ রয়েছে দক্ষিণী ছবির প্রযোজক জাফর সাদিকের বিরুদ্ধে। দীর্ঘ চার মাসের অভিযানের পর শনিবার দিল্লি পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখা গ্রেফতার করেছে জাফরকে।
নয়া দিল্লি, ৯ মার্চঃ দেশের বাইরে মাদক পাচারের অভিযোগে চলচ্চিত্র প্রযোজককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২,০০০ কোটি টাকার মাদক দেশের বাইরে পাচার করার অভিযোগ রয়েছে দক্ষিণী ছবির প্রযোজক জাফর সাদিকের বিরুদ্ধে। দীর্ঘ চার মাসের অভিযানের পর শনিবার দিল্লি পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখা গ্রেফতার করেছে জাফরকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার এক আধিকারিক জানান, তামিলনাড়ুর (Tamil Nadu) শাসক দল ডিএমকে-র (DMK) প্রাক্তন কর্মী তথা প্রযোজক জাফর সাদিক ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মাদক পাচার চক্রের মাস্টারমাইন্ড ছিলেন। এখনও অবধি তিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দু হাজার কোটি টাকার মাদক পাচার করেছেন। এছাড়া সাড়ে তিন কেজির সিউডোফেড্রিন (Pseudoephedrine) নামক ড্রাগ দেশের বাইরে পাঠিনোর অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। বিশ্বজুড়ে সিউডোফেড্রিন ড্রাগের ব্যাপক অপব্যবহারের জেরে একাধিক দেশে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ, ম্যাক্সিকো সহ আরও কিছু দেশ সিউডোফেড্রিন আমদানিতে নিষেদ্ধাজ্ঞা করেছে। বিগত চার মাস ধরে জাফারের খোঁজ চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখা। অবশেষ শনিবার গ্রেফতার হয়েছেন তিনি।
গত সপ্তাহেই মাদুরাইয়ের একজন রেল যাত্রীর কাছ থেকে ১৮০ কোটি টাকার মেথামফেটামিন (Methamphetamine) বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখা। এই স্নায়ুতন্ত্র উত্তেজক ওষুধগুলি শ্রীলঙ্কায় পাচারের উদ্দেশ্য ছিল। ওই ব্যক্তিও জাফারের মাদক চক্রের সঙ্গে যুক্ত। এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আরও তিনজনকে সম্প্রতি দিল্লি থেকে গ্রেফতার করেছে এনসিবি। চক্রের সহযোগীরা গ্রেফতার হওয়ার পর মাস্টারমাইন্ডকে ধরা সহজ হয়েছে বলে জানান এক এনসিবি আধিকারিক।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)