Sheikh Hasina On Pahalgam Attack: 'বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছি' পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বললেন শেখ হাসিনা

এছাড়া এই ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা, সৌদি আরব, ইরানের মতো দেশগুলি।

Sheikh Hasina (Photo Credits: X)

নয়াদিল্লিঃ পহেলগাঁও ( Pahalgam Attack)গণ হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) প্রতিবাদে উত্তাল গোটা দেশ (India)। ভারতের পাশে এসে দাঁড়িয়েছে প্রায় গোটা বিশ্ব। আর এই আবহে এবার পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দে করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Haseena)। এই হামলাকে ‘মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন' বলে উল্লেখ মুজিব-কন্যা। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, "পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা ঘটেছে তা অমানবিক। এই ঘটনা মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন। এই ধরনের ঘটনা মানবিক বিশ্ব গড়ে তোলার পথে বাধা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আওয়ামি লিগেরন পূর্ণ সমর্থন থাকবে। আমি ও আমার দল বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র গড়ে তোলার পক্ষে সর্বদা আওয়াজ তুলেছি।"

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা শেখ হাসিনার

হাসিনার পাশাপাশি পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারা। যার মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে আমেরিকা। নিহতদের আত্মার শান্তি জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। এছাড়া এই ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা, সৌদি আরব, ইরানের মতো দেশগুলি।

পহেলগাঁও হামলার  প্রসঙ্গ টেনে কী বললেন শেখ হাসিনা?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement