Shaban Month Date 2025: বাংলাদেশে ২০২৫ সালে শাবান মাস শুরু হচ্ছে কবে জেনে নিন

শাবান মাস মূলত পবিত্র মাহে রমজানের প্রস্তুতির মাস।

Shaban Month (Photo Credit: Pixabay)

কলকাতা: ইসলামিক ক্যালেন্ডার হিজরি বর্ষপঞ্জির অষ্টম মাসের নাম শাবান। শাবান মাস মূলত পবিত্র মাহে রমজানের প্রস্তুতির মাস। নবী মহম্মদ এই মাসের প্রতি যে অত্যধিক মনোযোগ দিয়েছেন সে জন্য শাবানকে নবীর মাস হিসাবে বিবেচনা করা হয়। নবী মহম্মদ বলেছেন, ‘তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।’ (সিলসিলাতুস সহিহাহ, আলবানি, খ: ২, পৃষ্ঠা: ১০৩)। শাবান মাস থেকেই রমজানের জন্য পুরো প্রস্তুতি শুরু হয়।

শাবান মাস কবে শুরু হচ্ছে?

চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৫ সালে ৩১ জানুয়ারি শা'বান শুরু হবে বলে আশা করা হচ্ছে। শাবান মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হল ১৫ তারিখ, যা শব-ই-বরাত বা নিসফ শা'বান নামেও পরিচিত। শাবান মাসের দিনগত ১৪ তারিখ ও ১৫ তারিখের রাতকে ‘শবে বরাত’ বলা হয়। ফারসি পরিভাষায় শব অর্থ রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির রাত। ‘শবে বরাত’ এর আরবি হলো ‘লাইলাতুল বরাত’ অর্থাৎ মুক্তির রজনী।

মাহে রমজান মাসের ৩০টি রোজা পালনের কঠিন কর্মসাধনা সহজভাবে আদায় করার প্রস্তুতির ক্ষেত্রে শাবান মাসের বিশেষ ভূমিকা রয়েছে। রমজান শুরু হওয়ার আগেই শাবান মাসে কয়েকটি নফল রোজা রেখে নিলে রমজানের রোজা রাখা অনেক সহজ হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement