Senior Assam Cop Arrested: নাবালিকা গৃহকর্মীকে বারবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ আধিকারিক
নাবালিকা গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
নয়াদিল্লি: আসামের (Assam) এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (Deputy Superintendent of Police -DSP)-কে নাবালিকা গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের (Raping) অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কিরণ নাথ। নির্যাতিতা বালিকা অভিযোগ করেছে যে পুলিশ আধিকারিক কিরণ নাথ তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। নাথ তাকে নিজের বাসভবনে আটকে রেখেছিল। গত শনিবার নাবালিকার পরিবারের সদস্যরা দেরগাঁও থানায় অভিযোগ দায়ের করে, রবিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
নাথকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৭৬ (ষোল বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (POCSO), ২০১২ এর ধারা ৬-এর অধীনে গেফতার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Woman Kills Husband: আঠারো বছরের দাম্পত্য জীবন! প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দিল স্ত্রী
Advertisement
Advertisement
Advertisement