Raghav Chadha: সরকারি বাংলো খালি করার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দারস্ত আপ সাংসদ রাঘব চাড্ডা

রাজ্যসভার সাংসদের সরকারি বাংলো বরাদ্দ বাতিল করেছে সচিবালয়। সেই মত আদালত রাঘবকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের দারস্ত হয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা

Raghav Chadha (Photo Credits: X)

দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের দারস্ত হয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। রাজ্যসভার সাংসদের সরকারি বাংলো বরাদ্দ বাতিল করেছে সচিবালয়। সেই মত আদালত রাঘবকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপ সাংসদের আইনজীবী এদিন হাইকোর্টে জানান, রাঘবকে বাংলো খালি করার নোটিস দিয়ে তাঁকে বাংলো থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চের সামনে এই মামলা তুলে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন রাঘবের আইনজীবী।

সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সাতপাকে বাঁধা পরেছেন এখনও একমাসও হয়নি। এরই মধ্যে ঘরছাড়া নবদম্পতি! বিগত কয়েক মাস ধরেই রাঘবের জন্যে বরাদ্দ টাইপ ৭ বাংলটি নিয়ে কেন্দ্রের টানাপড়েন চলছিল। ২০২২ সালে জুলাই মাসে একটি ‘টাইপ ৬’ বাংলো তাঁর জন্যে বরাদ্দ করেছিল রাজ্যসভার সচিবালয়। কিন্তু রাঘব টাইপ ৭ বাংলোর জন্যে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে দিল্লির পান্ডারা রোডে টাইপ ৭ একটি বাংলো বরাদ্দ করা হয়। কিন্তু মার্চে রাঘবের বাংলো বরাদ্দ বাতিল করে সচিবালয় জানায়, কোন প্রথমবারের সাংসদের ওই শ্রেণির বাংলো পাওয়ার অধিকার নেই। আপ সাংসদকে মধ্য দিল্লির পান্ডারা রোডে অবস্থিত বাংলোটি খালি করতে বলা হয়েছিল। পাটিয়ালা কোর্টের স্পষ্ট জানিয়ে দেয়, সরকারের তরফে বাংলো বরাদ্দ একবার বাতিল হয়ে যাওয়ার তা আর দখল করে রাখতে পারবেন না রাঘব। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধেই আজ মঙ্গলবার দিল্লির হাইকোর্টে ছুটেছেন রাঘবের আইনজীবী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement