Bad Touch: ক্লাসের মধ্যে ছাত্রীকে খারাপভাবে স্পর্শ, স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ক্লাসের ভিতরে ১২ বছর বয়সী এক ছাত্রীকে খারাপভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

Classroom (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: পাঞ্জাবের (Punjab) একটি স্কুলে ক্লাসের ভিতরে ১২ বছর বয়সী এক ছাত্রীকে খারাপভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। পস্কো (POCSO) আইনের অধীনে ওই সরকারি স্কুল শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। সূত্রে খবর, অভিযুক্ত ইংরেজি শিক্ষক স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফট ঘরে দুপুরের খাবারের বিরতির সময় ছাত্রীটিকে ডেকেছিলেন, পড়ুয়াকে একটি কলা খেতে দেওয়ার পর তাকে খারাপভাবে স্পর্শ করেন। ছাত্রীটি অভিযোগ করেছে তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নেন । ছাত্রীটি সেখান থেকে বেরিয়ে এসে ঘটনাটি স্কুলের গণিতের শিক্ষক এবং তার বাবা-মাকে জানায়। ছাত্রীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement