Punjab: স্কুলের ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, গ্রেফতার স্কুল শিক্ষক
স্কুলের এক ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুল শিক্ষক রাজীব শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
ফাগওয়ারা, ৩০ এপ্রিলঃ স্কুলের ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতার শিক্ষক। স্কুলের এলসিডি স্ক্রিনে অশ্লীল ভিডিয়ো চালিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের দেখিয়েছিলেন ওই স্কুলেরই এক শিক্ষক।
স্কুলের এক ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুল শিক্ষক রাজীব শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, কেবল অশ্লীল ভিডিয়োই নয় বরং ছাত্রীদের উদ্দেশে নোংরা অঙ্গভঙ্গি করে দেখানোর অভিযোগও উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে ধাক্কা মারে দেওয়ালে, দুর্ঘটনায় মৃত ৩, আহত ৯
এক পুলিশ কর্মকর্তা জানান, পাঞ্জাবের (Punjab) ফাগওয়ারায় গোবিন্দপুরা মহল্লার এক সরকারি স্কুলের শিক্ষক ছিলেন রাজীব শর্মা। অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের (POCSO ACT) অধীনে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Odisha Robbery Case: ওড়িশায় বিস্ফোরক লুটের ঘটনা জড়িত মাওবাদী চক্র, পুলিশের জালে এক স্থানীয় যুবক
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement