Pune: জন্মদিনে দুবাই ঘুরতে না গিয়ে যাওয়ায় স্বামীকে সজোরে ঘুষি ক্ষুদ্ধ স্ত্রীর, রক্তের বন্যা, মৃত্যু যুবকের

নিখিলকে নিয়ে হতাশ রেনুকা অশান্তির মাঝে রাগ সংবরণ করতে না পেরে স্বামীর মুখে সজোরে ঘুষি মেরে দেন। ঘুষির জেরে নিখিলের কয়েকটি দাঁত ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ। নাক থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। জ্ঞান হারিয়ে মেঝেতে স্বামীকে পড়ে যেতে দেখেন রেনুকা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পুনে, ২৫ নভেম্বরঃ জন্মদিনে দুবাই (Dubai) ঘুরতে না নিয়ে যাওয়ায় ক্ষুদ্ধ স্ত্রী বচসার মাঝে সজোরে ঘুষি মারলেন স্বামীর নাকে। অঝোরে নাক দিয়ে রক্তের বন্যা বইতে থাকে। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান যুবক। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। স্বামীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মহিলাকে।

আরও পড়ুনঃ মাঝ রাতে ঘুমে আচ্ছন্ন গোটা পরিবার, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বৃদ্ধ দম্পতির

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র (Maharashtra) পুনের (Pune) ওয়ানয়াদিতে একটি আবাসনে স্ত্রী রেনুকাকে (৩৮) নিয়ে থাকতেন নিখিল খান্না। বছর ৩৬-এর নিখিল পেশায় এখন ব্যবসায়ী। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত তাঁর ব্যবসা। ছয় বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন নিখিল এবং রেনুকা। শুক্রবার দুপুরে দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। জন্মদিনে দুবাই ঘুরতে নিয়ে না যাওয়ার জন্যে নিখিলের উপর বেজায় চটে ছিলেন রেনুকা। এছাড়া বিবাহবার্ষিকী হোক কিংবা জন্মদিন কখনই নিখিলের থেকে দামী উপহার পেতেন না বলে অভিযোগ তুলতে থাকেন রেনুকা। সব কিছু মিলিয়ে নিখিলকে নিয়ে হতাশ রেনুকা অশান্তির মাঝে রাগ সংবরণ করতে না পেরে স্বামীর মুখে সজোরে ঘুষি মেরে দেন।

ঘুষির জেরে নিখিলের কয়েকটি দাঁত ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ। নাক থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। জ্ঞান হারিয়ে মেঝেতে স্বামীকে পড়ে যেতে দেখেন রেনুকা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাণে বাঁচাতে পারেননি যুবককে। স্বামীকে খুনের অপরাধে স্ত্রী রেনুকার বিরুদ্ধে দণ্ডবিধির অধীনে ৩০২ ধারায় (খুন) মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে রেনুকা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement