Kerala Explosion: কেরালায় জেলটিন কারখানায় বিস্ফোরণ, নিহত ১, আহত ৪
কোচিতে অবস্থিত জেলটিন কারখানায় বিস্ফোরণ, একজন নিহত ও চারজন আহত।
কোচি: কেরালার কাক্কানাদ এলাকায় একটি জেলটিন কারখানায় (Gelatin Factory) বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাক্কানাদের নিত্তা জেলাটিন কোম্পানির ডাস্টবিনের স্টোরেজ এলাকায় বিস্ফোরণটি ঘটে। মৃতের নাম রাজন ওরাং, তিনি পাঞ্জাবের বাসিন্দা। আহতরা হলেন নজিব, সনিশ, পঙ্কজ ও কৌশিকি।
ফায়ার ফোর্সের কর্মীদের মতে, কারখানার ইউনিটে স্তূপ করা ক্যানের মধ্যে রাত ৮টার দিকে বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা ক্যান্টিন থেকে কারখানার দিকে হেঁটে যাওয়ার সময় একটি ক্যান বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়।
দেখুন
পুলিশ সূত্রে আরও খবর, বুধবার বিস্ফোরণস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের দ্বারা বিস্তারিত পরীক্ষা হবে। তার পরেই বিস্ফোরণের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Gas Cylinder Exploded: স্কুলের ক্যান্টিনে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের
Murshidabad: বাজি কারখানার আড়ালে বানানো হত কী? মুর্শিদাবাদে তল্লাশি অভিযানে উদ্ধার গান পাউডার, সালফার, গ্রেফতার ৫
Jaipur Septic Tank Case: সোনার খোঁজে সেপটিক ট্যাঙ্কে প্রবেশ, বিষাক্ত গ্যাসের গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু ৪ শ্রমিকের, অসুস্থ আরও ৪
Rajasthan Explosion: বিকানেরে বিস্ফোরণে ৯ জন নিহত, ৪ জন আহত
Advertisement
Advertisement