Odisha: ভাত রান্না করেননি স্ত্রী, ক্ষুব্ধ স্বামীর হাতে খুন মহিলা

খিদের মুখে ভাত রান্না হয়নি শুনে মেজাজ সপ্তম আকাশে ওঠে শান্তনুর। জোর বচসায় লিপ্ত হন স্বামী-স্ত্রী। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে পুষ্পাকে খুন করলেন শান্তনু।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সম্বলপুর, ১০ মেঃ ভাত রান্না না করায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ওড়িশা সম্বলপুর জেলার নৌধী গ্রামের বাসিন্দা পুষ্পা ধারুয়াকে (৩৫) খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বামী শান্তনু ধারুয়া (৪০)।

ওই দম্পতির একটি ছেলে এবং মেয়ে রয়েছে। মেয়ে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। ঘটনার দিন বন্ধুর বাড়িতে গিয়েছিল দম্পতির ছেলে। কাজ থেকে বাড়ি ফিরে শান্তনু খেতে দিতে বললে  স্ত্রী জানান, সে কেবল তরকারি রান্না করেছে। ভাত রন্না করেনি। খিদের মুখে ভাত রান্না হয়নি শুনে মেজাজ সপ্তম আকাশে ওঠে শান্তনুর। জোর বচসায় লিপ্ত হন স্বামী-স্ত্রী। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে পুষ্পাকে খুন করলেন শান্তনু।

ছেলে বাড়ি ফিরে দেখেন মায়ে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয় ছেলে। স্ত্রীকে খুনের অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রেফতার হয়েছেন স্বামী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement