Odisha: নারকীয় ঘটনা! বচসার জেরে কাস্তে গিয়ে স্ত্রীর শিরচ্ছেদ, কাটা মুণ্ডু বাড়ির সামনে পুঁতলেন স্বামী

সেদিন চাষের মাঠে স্বামী-স্ত্রীর মধ্যে কোন কারণ বশত অশান্তি বাধে। আর সেই বিতর্কের জেরে হটকারিতার বশে তাঁদের চাষের কাজে ব্যবহৃত কাস্তে দিয়ে চন্দ্রশেখর সোজা কোপ বসান ঊর্মিলার গলার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ভুবনেশ্বর, ২৫ মেঃ নারকীয় ঘটনা। কাস্তে (Axe) দিয়ে স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে ফেললেন স্বামী। স্ত্রীয়ের কাটা মুণ্ডু বাড়ির সামনে পুঁতলেন অভিযুক্ত। গা শিউরে ওঠা ঘটনা ওড়িশার  (Odisha) গজপতি জেলায়। খুন প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকাল সকাল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নিজেদের চাষের জমিতে গিয়েছিলেন দম্পতি। আর সেখানেই কাস্তে দিয়ে স্ত্রীর শিরচ্ছেদ করেন স্বামী। গ্রেফতার অভিযুক্ত স্বামী।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম ঊর্মিলা কর্জে। অভিযুক্ত স্বামী চন্দ্রশেখর কর্জের দ্বিতীয় স্ত্রী ছিলেন ঊর্মিলা। দু বছরের একটি সন্তানও রয়েছে তাঁদের। ঊর্মিলার খুন হওয়ার প্রাথমিক কারণ হিসাবে দম্পতির মধ্যে তুমুল বচসা রয়েছে বলেই অনুমান করছে পুলিশ। সেদিন চাষের মাঠে স্বামী-স্ত্রীর মধ্যে কোন কারণ বশত অশান্তি বাধে। আর সেই বিতর্কের জেরে হটকারিতার বশে তাঁদের চাষের কাজে ব্যবহৃত কাস্তে দিয়ে চন্দ্রশেখর সোজা কোপ বসান ঊর্মিলার গলার। দেহ থেকে মুণ্ডু আলাদা হয়ে যায় ঊর্মিলার।

স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে চাষের জমি থেকে বাড়িতে ফেরেন চন্দ্রশেখর। বাড়ির সামনে স্ত্রীর মুণ্ডু পুঁতে দেন তিনি। মহিলার দেহের বাকি অংশ খামার জমিতে পাওয়া গিয়েছে বলে জানান পুলিশ। যদিও এমন নৃশংস খুনের পিছনে কেবল দম্পতির বচসাই রয়েছে নাকি তলে তলে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement