Ambulance Fire: অ্যাম্বুলেন্সে আগুন, মৃত্যু ১ দিনের শিশু-সহ ৪ জন
চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। কী কারণে এমন ভয়ানক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat) মর্মান্তিক ঘটনা। অ্যাম্বুলেন্সে (Ambulance)আগুন। মৃত্যু এক নবজাতক শিশু, একজন ডাক্তার সহ আরও দু'জনের। মঙ্গলবার ভোরে মোডাসা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মোডাসা-ধানসুরা রাস্তায় অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়। গাড়ির মধ্যেই ছিল সদ্যজাত। মাত্র একদিন বয়স তার। অসুস্থ থাকায় মোডাসার হাসপাতাল থেকে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন শিশুর বাবা জিগনেশ মোচি। তাঁর বয়স ৩৮ বছর। আমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০), এবং নার্স ভুরি বেন মানত (২৩)। চালক এবং মোচির দুই আত্মীয় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তাঁরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির পেছনের দিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটির গতি কমান। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। ক কী কারণে এমন ভয়ানক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে আসে ফরেন্সিক দল।
অ্যাম্বুলেন্সে আগুন, মৃত্যু ১ দিনের শিশু-সহ ৪ জন