Mumbai School Teacher Scandal: ছাত্রকে অশ্লীল মেসেজ, অর্ধনগ্ন হয়ে ভিডিয়ো কল,শিক্ষিকার কাণ্ড ফাঁস হতেই হুলস্থুল মুম্বইয়ের স্কুলে

এরপরই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতা। মেসেঞ্জারে অশ্লীল ছবি শেয়ার। অর্ধনগ্ন (Naked) হয়ে ছাত্রকে ভিডিয়ো কলও(Video Call)। শিক্ষিকার সঙ্গে গড়ে ওঠা 'অস্বাভাবিক' সম্পর্কের কথা বাবা-মাকে জানাল ছাত্র। আর সে সব জানাজানি হতেই নবি মুম্বইয়ের(Navi Mumbai) স্কুলে হুলস্থুক কাণ্ড। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পকসো আইনের ধারায় রুজু মামলা। গ্রেফতার করা হয়েছে তাঁকে।

ছাত্রের সঙ্গে অস্বাভাবিক আচরণ, গ্রেফতার শিক্ষিকা

জানা গিয়েছে, ওই শিক্ষিকার বয়স ৩৫। মুম্বইয়ের ওই বেসরারি স্কুলে কর্মরত ছিলেন তিনি। ওই স্কুলেরই এক দশম শ্রেণির ছাত্রের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রের বাবা-মায়ের অভিযোগ, ছেলেকে অশ্লীল মেসেজ পাঠাতেন ওই শিক্ষিকা। মাঝেমধ্যেই অর্ধনগ্ন হয়ে ভিডিয়ো কলও করে বসতেন। শিক্ষিকার এই ধরনের আচরণ ছাত্রের মনে খারাপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ তাঁর পরিবারের। এরপরই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া স্কুলের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ওই শিক্ষিকার সম্বন্ধে জানার চেষ্টা করা হচ্ছে। ঘেঁটে দেখা হচ্ছে শিক্ষিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

শিক্ষিকার কাণ্ড ফাঁস হতেই হুলস্থুল মুম্বইয়ের স্কুলে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement